# পিতা কন্যা

- Author: [ফরহাদ ফিদা হুসেইন](https://sonelablog.com/author/farhad/)
- Published: 2014-06-08T16:47:16+00:00
- Updated: 2014-06-08T16:47:16+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

---

 

নয়টা পাঁচটা অফিস শেষে অজিত বাবু হন বার  
নিয়ে একখানা গোলাপ, দুটি চকোলেটে আজও হইবেন পাড় ।

ঘরে ঢুকিয়া চাহিয়া দেখিলেন কন্যা একা বসে  
দেখিয়া পিতাকে কাঁধে চড়িয়া আজিকে নাহি হাসে ।  
ধরিয়া পিতার হাত সাত বছরের কন্যা টানিয়া লইয়া গেল ঘরে  
মলিন মুখে বলিল খুকি, “বাবা সত্য জবাব দেবে ?  
ভালোবাসো কাকে বেশি ? মোকে না মা’কে ?”

ক্যাডবেরিটা রোজ পাই আমি  
গোলাপ ফুলটা মা  
রোজ রোজ এমন দেখিলে কি কারো মন  
খারাপ হইবে না ?  
ফুলগুলি মা নিত্য জমায়  
বুক শেলফের পাশে  
ক্যাডবেরি কি খাইলে একবার  
আর ফিরিয়া আসে ?  
তোমার প্রিয় রঙ জেনেছি  
এবারো পূজার কাল  
আমি যতই ভিন্ন কিন্তু  
মায়ের শাড়ীটি লাল ।  
এমন কিছু কি দেবেনা বাবা  
যা থাকিবে মোর চিরকাল ?

অজিতবাবু  
ভেবে হেন কাল, জলে ভাসে গাল  
দৃষ্টি কোরে ঘোলা  
মনে পড়িল মায়েরই চেহারা,  
আহারে কি ভোলাভালা !

কহিলেন তিনি,  
“মা তুমি করিলে মোরে ঋনি।  
গত জন্মে যে প্রাণ দিয়াছো, সে প্রাণ লইয়া এসে  
ঘুরছি আমি পৃথিবীর পরে, তোমারই বাবার বেশে ।  
যে প্রাণ দিয়াছি তোমারে আমি, সুখী হও লয়ে তা  
পরের জন্মেও প্লিজ হয়ো তুমি, এই অধমের মা।।”

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#comments
