# পিতা এবং অন্যান্য ( তিনটি কবিতা )

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-10-29T22:38:21+00:00
- Updated: 2013-10-29T22:38:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95/

---

১. পিতা ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে )

ঘাস ,পাখি ,গাছ , লতা, ফুল

জঙ্গলের প্রতিচ্ছবি ।

একমুঠো সম্বল , নড়বড়ে আশ্রয়

দুঃখিনী মায়ের প্রতিচ্ছবি ।

লাঙ্গল , গাই , বলদ , ধান , জমি

সংগ্রামী কৃষকের প্রতিচ্ছবি ।

শব্দ , কাগজ , কালি , উপমা

একজন কবির প্রতিচ্ছবি ।

গনতন্ত্র মুক্তিপাক , সংগ্রামী স্লোগান

ফেস্টুন , ব্যানার

নুর হোসেনের প্রতিচ্ছবি ।

সুতো , যন্ত্র , অক্লান্ত পরিশ্রম

ঘামে ভেজা গার্মেন্টস কর্মীর প্রতিচ্ছবি ।

নড়বড়ে চেয়ার , পুরনো ডায়েরীর পাতা

জায়নামাজ – পিতার প্রতিচ্ছবি ।

এসব মিলেই সোনার বাংলা

এবং পিতা তুমি এই সোনার বাংলার প্রতিচ্ছবি ।

 

২.

স্বাধীনতা তোমার আমার

দুপুর রোদে ঘুরে বেরানো

স্বাধীনতা তোমার মনের ঘরে

আমার অধিকার খাটানো ।

 

৩.

কতোজনেই আসবে কাছে

কতো জনেই যাবে

বল তুমি আমার মতো

কাকেই বা পাবে ?

 

আমার ঘাড়ের রগ ট্যারা ;

তুমি জানোনা ? – তাইতো ছুটে আসি

তোমার চোখের দৃষ্টি ঘোলা

তাইতো বাজাই ময়ূরকণ্ঠী বাঁশি

 

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%8f%e0%a6%ac%e0%a6%82-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%95/#comments
