# পাহাড়ি অন্তর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-03-08T05:43:20+00:00
- Updated: 2022-03-08T05:43:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/

---

 

আঙুলের ফাঁক গলে  
ছিনিমিনি জীবনের তাড়িয়ে দেয়া সময়ের সার সংক্ষেপগুলো  
পায়ের ছায়া-ছাপ খোঁজে, শুকনো পাতা মাড়ানোর শব্দ এড়িয়ে,  
ধরা-ছোঁয়ার কাছ-দূরত্বে দাঁড়িয়ে উঁকিঝুঁকি দেয়;

নিয়মে গড়া নিয়ম মেনে/ভেঙ্গে নিজেকে নিজের  
নৃতত্ত্বের কথা বলতে চায়, টুঁটি-চাপা খুশি খুশি ভাব বিহ্বলে,

এমন আলোকিত/আলোচিত বক্তৃতা মঞ্চ মন্দ নয় মোটেই;

এলাম (ঝেরে-কেশে) ব্যাকুল-ব্যস্ত অন্তরের পাহাড়ি মেয়ের মত  
কথার ঝাঁপি খুলে/খুঁজে ভান ভণিতার মাথা খুঁড়ে ছুঁড়ে দিলাম  
গুচ্ছ গুচ্ছ কথা মালা, উঁচু-নিচু স্বরে।

অচলতা অলসতার আঁচলটা সে তো যেমন-তেমন ই, আছে-থাকে,  
সারিবদ্ধতায় স্থির, বৈকালিক সুখ-সুখ দুঃখে।

ছবি ও [গান](https://www.youtube.com/watch?v=O0SehuYX2no) নেটের।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b9%e0%a6%be%e0%a7%9c%e0%a6%bf-%e0%a6%85%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0/#comments
