# পাল তুলে দাও মাঝি!

- Author: [বোরহানুল ইসলাম লিটন](https://sonelablog.com/author/borhan081975/)
- Published: 2021-08-16T01:20:07+00:00
- Updated: 2021-08-16T01:20:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a6%bf/

---

পাল তুলে দাও মাঝি, তুমি  
পাল তুলে দাও আজি!  
হোক না তুফান সর্বনাশা  
পণটা কি নয় তাজী!  
পাল তুলে দাও মাঝি, তুমি  
পাল তুলে দাও আজি!

ঝড় যদি দেয় অকুল গাঙে  
তীব্র রোষে সাড়া,  
দোষ কি তাতে বৈঠা হলে  
এক নিমিষেই হারা!  
তাই বলে আজ থাকলে বসে  
করবে কে পার প্রীতির জোশে,  
সুঁই যদি না কাঁথায় সাজে  
বিনে সুতায় কাজী!  
পাল তুলে দাও মাঝি, তুমি  
পাল তুলে দাও আজি!

ছবিঃ সোনেলা গ্যালারী থেকে।

---

Comments: 15 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%93-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9d%e0%a6%bf/#comments
