# পালিয়ে-বেড়ানো সময়

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-12-02T09:13:05+00:00
- Updated: 2019-12-03T10:42:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/

---

 

নীড় খুঁজে ফেরা তারাদের দল  
সহসা-ই কী যেন দেখতে পায়,  
নীলের সীমানায় শাদা-রোদ্দুরে;

দেশান্তরি হওয়ার কথা কত্ত ভেবেছিল;  
কষ্টগুলো ভাগাভাগি ভাঙাভাঙি না করতে পেরে  
প্রত্যাহত দৃষ্টি, রেগে কাই হয়ে শিশি-ভাঙতে চেয়েছিল সজোড়ে,

অকস্মাৎ থেমে যায় কান্না-হৃদয়  
বীণার ঝঙ্কারে, পাহাড়ি ফুলের গন্ধে;  
কেউ একজন দাঁড়িয়ে আছে রজনীগন্ধা হাতে!  
জিজ্ঞেস করি না  
কী চাও? কিছু কি বলবে? নূতন করে?  
ফাঁকা বুলির কাব্য-কথা হলেও!

ছবি… নেট থেকে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%87%e0%a7%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8b-%e0%a6%b8%e0%a6%ae%e0%a7%9f/#comments
