# পার্থক্য

- Author: [নূর হোসেন](https://sonelablog.com/author/thenurhossain/)
- Published: 2019-12-23T04:05:43+00:00
- Updated: 2019-12-23T10:36:16+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af/

---

যদি আর না লেখি,  
না পাও আমার কোন ভবঘুরে কবিতা;  
আমায় খুঁজতে খুঁজতে হয়রান হয়ে  
তোমার চোখের কোঠায় একফোঁটা অশ্রু নেমে আসে-  
অথবা দেখতে পাও বালিশের পাশে সিগারেট ভর্তি প্যাক উন্মক্ত;  
ধরে নাও আমি মৃত!

একজন জঞ্জাল মানুষের সংখ্যা কমেছে,  
কমেছে তোমার যন্ত্রনার মৌলিক উপাদান-  
আমার অস্তিত্ব জুড়ে যা ছিলো  
তা দুঃস্বপ্ন;  
ইহকাল আর এফিটাফের পার্থক্য বুঝতে-  
আমাকে বদলি করা হয়েছে ওপারে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a5%e0%a6%95%e0%a7%8d%e0%a6%af/#comments
