# পাপ পূন্য জানার মালিক কি মানুষ?

Author: মেহেরী তাজ
Published: 2014-10-15
Category: একান্ত অনুভূতি
Tags: পাপ পূন্য জানার মালিক কি মানুষ?, হিন্দু মুসলমান সম্পর্ক
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%aa-%e0%a6%aa%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a6%bf-%e0%a6%ae/

আমার অনেক গুলা হিন্দু ফ্রেন্ড আছে। আমি বিভিন্ন সময়ে তাদের বাসায় যাই এবং খাই। আমার এসব নিয়ে কোন মাথা ব্যথা নাই। আমার বরং ভালো লাগে ওদের নিয়ম কানুন গুলা জানতে। ওদের সাথে কাটানো সময় গুলা আমার মনে লেগে থাকে অনেক সময় ধরে। মা বাবা এক সময় বলতো কিছু মিছু,এখন আর কিছু বলেনা।

কিন্তু আমার আসে পাশের অনেকের দেখি এসব নিয়ে ভিশন মাথা ব্যথা ওঠে। আমি ফ্রেন্ডদের বাসা থেকে ঘুরে আসলেই শুরু করে দেয় উকিল v চোর টাইপের প্রশ্ন। আমি সাধারণত সে গুলা এরায়ে যাই বরাবর। সমবয়সী বা ছোটরা কিছু জানতে চায় না বা চাইলে ফাইজলামো উত্তর করেই পার পেয়ে যাই।

তবে এবারে একটু অন্য রকম গেছে পূজার সময় টা। ছোট গুলা কেউ কোন প্রশ্নই করে নি। আমি আশাই করি নি এমন এক জন আমায় প্রশ্ন করে( সম্পর্ক টা উহ্য রাখছি)।  
\-কই গেছিলা?  
– রায়দের বাসাই।  
– তুমি এখনও যাও?  
– হ্যা যাই তো, রায় আমার খুব ভালো ফ্রেন্ড।  
– নিশ্চয় খেয়ে আসলা? খারাপ লাগলো না?  
– হা খেয়ে আসলাম। খারাপ লাগে নি কারন ও আমার ফ্রেন্ড।  
\-আমি তোমার কাছ থেকে এগুলা আশা করি নি। তুমি জানার পরেও যাও,খাও,ওদের সাথে চলাফেরা করো, তুমি পাপ রাখার যায়গা পাবে না দেখো।  
\-( আমি নিশ্চুপ)

এখন আমার প্রশ্ন হলো, পাপ পূন্য জানার মালিক কি মানুষ? আমি হিন্দু ফ্রেন্ডদের সাথে চলাফেরা করি বলে যদি আমার পাপ হয় তবে যারা সারাদিন স্টার জলসা আর জী বাংলার সিরিয়াল গুলাতে হিন্দুদের সব নিয়ম কানুন দেখে তাদের পাপ হয় না? এই চ্যানেল গুলার দেখার জন্য আপনার আমার সব মুসলমান ঘরে সকাল সন্ধা উলুধ্বনি পরে তাতে পাপ হয় না? বড় বড় হটেল রেস্টুরেন্ট এর হিন্দু সেফ দের হাতের রান্না খেয়ে সন্তুষ্টির ঢেকুর তোলে তখন পাপ হয় না? হিন্দুদের পাতা দই বা বানানো মিষ্টি খুব ভাল বলে অন্য কোন দই মিষ্টি না কিনে ওগুলাই চরা দামে কেনা হয়, খুব আয়েশ করে খাওয়া হয় তখন পাপ হয় না? জীবন বাঁচানোর প্রয়োজনে যখন হিন্দুদের রক্ত কোন মুসলমানের গায়ে প্রবাহিত হয় তখন পাপ হয় না। তখন কোথায় যায় সব আদর্শ?

আমার মতে যারা হিন্দুদের সাথে চলাফেরা নিয়ে কটুক্তি করে তারা সেই টাইপ মুসলমান যারা ফরজের চেয়ে নফল আর ওয়াজিব কেই বেশি প্রাধান্য দেয়।
