# পাপী-বসন্ত

Author: এজহারুল এইচ শেখ
Published: 2013-02-26
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%aa%e0%a7%80-%e0%a6%ac%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

ফাল্গুন মাস নদীর পাড় বেয়ে কৃষ্নচূড়া,প্রেম-পাপ উৎসব!  
কোকিলের ডাক মেশে হামানদিস্তার শব্দে ফিরে আসে,থেতো কলিজা-শব!  
কলিজা শুকায় কংসাবতী ধু ধু বালি কাঁকর বুক,নির্জলা- উপবাস!  
ফরজও না, নফলও না,-স্বেচ্ছায় বনলতার আগাছা দমনের আভাস,সৎ অন্তর্যামী-পরিহাস!  
শিমূলের ঠোঁট-দেহে নদীর কোনো কালেই দৈহিক থাকে না মোহ,অনন্তহীন ভালোবাসার উচ্ছাস!

ভেজাচোখ শুকায় তপ্ত বালি-মরীচিকায়,চিক চিক কান্না না হাসি!  
স্রোতস্বিনীর বুকে বাঁধ-রুদ্ধ পথ-সভ্যতা,সভ্যতার রাস্তায় পাপ-পুজের কাশি!

সভ্য কে ?পাপী কে?নদ খোঁজে না,খোঁজে পদ্মা-যমুনা!  
ভাঙা-গড়া জীবনে বয়ে চলে, দিগন্ত-হীন নদী-মোহনা!

যুবক-সঙ্গম যদি পাপ বাহক হয়,প্রেম-স্বদেশ হীন নামাজ-কীর্তন কি পুণ্য- গহনা গায়!  
চির-বাসন্তী রাঙা ঠোঁটে বসন্তের তপ্ত চুমু চাই,ঝলসে আগামী বসন্তের অপেক্ষায়!

@ বাড়ি,  
তারিখ-২৬/০২/১৩  
সময়-১২ঃ১৩ দুপুর
