# পাথর হতে দোষ নাই

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-07-22T09:58:24+00:00
- Updated: 2020-07-22T09:58:24+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a5%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87/

---

=============================  
*খুব ভাবলাম, পাথর হলে কেমন হয় না কি মাটি হবো- মাটি হলে তো অনেক ঘাসফুলের গন্ধ পাবো; পাথর সেতো রক্তক্ষণ ঝরায় তাই না; কিন্তু পাথর না হয়ে উপায় কি বলো?*

অথচ মাটির ঘাসফুল শুকে যাবে  
তার চেয়ে চলো পাথর হই! হাসছো  
মাটির ঘ্রাণ নিতে নিতে এক প্রকার  
বদাভ্যাসের পরিনিত হয়েছি;  
ভাল মন্দ বোঝার ঘ্রাণ হারিয়ে ফেলেছি।

তার চেয়ে ভাল এখনি পাথর হই- ঢিল  
ছুরতে খুব মজা পাবে- তাহলে পাথর হই!  
ভাবো না আবার উঠানে পরে থাকব  
যেখানে থাকার কথা ঠিক সেখানেই থাকবে-  
ভেবেছো তো পাথর হতে দোষ নাই।

০৭ শ্রাবণ ১৪২৬, ২২ জুলাই ২০  
—————————

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a5%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%b7-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87/#comments
