# পাথর-জনম

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2019-09-25T15:46:04+00:00
- Updated: 2020-06-04T17:34:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a5%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%ae/

---

পাথরের পর পাথর রেখে নিভৃত ঘর-খানি সমাপ্ত হলে,  
পাথরে পাথর ঠুকে আগুন জ্বালানোর প্রয়াসে ভুলে গেলে,আমায়!  
আগুন-প্রজ্বলনে পুড়েছিলাম,আমিও ;

কাফেলায় ছুটেছিলে পরশ পাথরের খোঁজে,  
ভুল কাফেলায় পৌঁছেছো গর্গন রাজ্যে,  
মেডুসার আবাসে কেবলই প্রহেলিকা!  
সেথায় প্রস্তর-পাথরের দেখা মেলা ভার..

খেজুর আর শরাবের লোভে বেদুইনের দল বিনিময়  
করেছিলো তোমায়,  
বুনো ঘোড়ার আদলে,  
নিক্ষিপ্ত হয়েছিলে  
ক্লিউপেট্রার রুদ্ধ-মলিন আস্তাবলে ;  
হৃষ্ট হাবসি গোলামের তালিকায়  
নাম লেখাতে ব্যর্থ হলে, ত্রস্ত তুমি!

এই জনমে এলে পূজারীর খোলে  
আরাধনা শেষে বিসর্জন শুধু তোমাকেই মানায়….

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a5%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%ae/#comments
