# পাতারা ফের এসেছে ফিরে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-04T15:02:04+00:00
- Updated: 2020-02-04T15:31:02+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87/

---

 

ক্ষতিপূরণ হয়ে পাতারা ফের  
এসেছে ফিরে, জানলার ওপাড়ে/ওপাশে,  
অরক্ষিত/অদীক্ষিত পরিসরে মিশে আছে  
খানিকটা দ্বিধায়, শিশির-স্নানের সমান্তরাল  
রশ্মি গায়ে লেপ্টে;

ওঠো, উঠে তাকাও, জানালা ছুঁয়ে,  
দ্যাখো পাতাদের প্লাবন ভূমি, অপেক্ষার  
উঠি উঠি সকাল, স্নায়ুর প্রান্তিকে উচ্চকিত হৃদ-ধ্বনি  
কমনীয় অমরতায় স্থির দাঁড়িয়ে আছে,  
কুয়াশা গুটিয়ে অবিকল সুবাতাস বসন্ত পরম্পরায়  
ছলকে দেবে;

আরবার যদি দেখা পাই অলোকসুন্দর অরুণাভে,  
লিখে নেব/দেব সামান্য একটি গীতিকবিতায়  
দুরূহ-দূরাভ সংকেতে, প্রত্যাবৃত্তের কাহিনী  
নন্দিত বন্ধকি হৃদয়ে।

স্বাধীন নিসর্গ-নির্বাসনের আড়াল নিয়ে  
আজ এতটা গরিমা না দেখালেও পারতে,  
মুষ্টিমেয় অন্যমনস্কতার ভাব নিয়ে।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%ab%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87/#comments
