# পাতারা কিছু একটা জানাতে চাচ্ছে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-02-01T13:02:58+00:00
- Updated: 2020-02-01T13:02:58+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a/

---

 

বৃষ্টি-শীতের উঠি উঠি সকালে  
ঝনন দিয়ে জানান দিচ্ছে পাতারা,  
ভূমিকম্প-টম্প নয়,  
স্বপ্ন-ভাঙ্গা মেঘলা আকাশের হাতছানি;

আলসেমির আধ-বোজা চোখে প্রতুল বিস্ময়  
ধ্যাত, এ-সব এমন করে জানান দিয়ে কি হয়?  
তার চেয়ে বরং একটুখানি ছিমছাম মিথ্যুক-কথা  
আলগোছে শুনতে শুনতে মশারী গুটিয়ে  
জিরাফ গলা বাড়িয়ে, আড় চোখে দেখে নেয়া যেতে পারে  
ও-দিকটায়, জিপসি-চেয়ারে কেউ বসে আছে কী না  
আকাশে হেলান দিয়ে!

হতেও তো পারে! কিছু একটা উছিলা নিয়ে  
ভাবুক ঘড়িটা ঢং শব্দে ক্ষণ গণনা শুরু করে দিতে পারে  
অথৈ উৎসবের।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%9a/#comments
