# পাগলা গারদ থেকে

- Author: [কামরুল ইসলাম](https://sonelablog.com/author/kamrul-islam75/)
- Published: 2021-10-15T17:49:45+00:00
- Updated: 2021-10-15T17:49:45+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/

---

 

হঠাৎ আমি পাগলা গারদ থেকে পালিয়ে এলাম

জীবনের রঙ খুঁজতে, ঢঙ এর কবলে বন্দি ছিলাম

প্রকৃতির নির্যাসে খুঁজে পেলাম আবার প্রাণ

উদ্যাম বাতাসে মিশে দিলাম জীবনের ঐক্যতান  ।

আয়না বিবির বায়না ঝুরিতে, পাগলা বাঁধা নাই আর

মাথার উপরে উদার আকাশ, নীলে ভরা বুক তার ।

নিঃশ্বাস রাখি, স্বস্থির টানে   মুক্ত বিহঙ্গের ডানা

এই আছি, এই নাই  যেমন খুশি ইচ্ছে খানা ।

আলো মাখি,  বাতাসে ভাসি, খাঁজনার হিসাব বাকি

পিছু ফেরার টান নেই,  ভান নেই, ইচ্ছে মতো থাকি ।

 

হঠাৎ ই আমি ফিরে এলাম,  পাগলা গারদ থেকে

বিস্মিত ই হলাম বেশ,   দেয়ালের এপার উপার দেখে  ।।

 

রচনা কাল ঃ ১৫/১০/২৯২১

ঢাকা

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%97%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%97%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a6-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87/#comments
