# পাখি

- Author: [সাবিনা ইয়াসমিন](https://sonelablog.com/author/sabina-yeasmin/)
- Published: 2021-04-20T20:13:49+00:00
- Updated: 2021-04-20T20:13:49+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf-5/

---

ছোট্ট পাখিটা আসে রোজ  
রোজ মানে রোজ-ই আসে,

ঠিক সন্ধ্যা ছুঁইছুঁই সময়ে এসে জানালার পাশে আম গাছের একটা ডালে বসে।

তার আমার দূরত্ব থাকে আধ-হাত,  
জানালার এপাড় ওপাড় মুখোমুখি হয়ে বসে থাকি আমরা।

মাত্র সাতদিন  
এত্তটুকুন একটা পাখি কেমন করে যেন সঙ্গী হয়ে গেলো!

প্রথম সন্ধ্যার প্রথম দেখায় অবাক করলো এক মূহুর্ত নিয়ে,  
এরপর দিন-দুই অপার বিস্ময়, কেড়ে নিলো মনোযোগ,

তার-ও-পর নিশ্চিত করলো “সে” আসবে-ই রোজ!  
থাকছে পাশে সন্ধ্যা হতে ভোর;

পাখি  
আমার সখা-পাখি,

কেন আসো?  
কার বার্তা নিয়ে!  
সঙ্গ দিয়ে সঙ্গী হলে কার প্রহরী হতে!

 

উৎসর্গ-তোমাকে:)  
*ছবি- আমার।

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf-5/#comments
