# পাখি- শারমিন- বোঝেনা সে বোঝেনা

Author: সোনেলা রোদ্দুর
Published: 2014-07-22
Category: বিবিধ, সমসাময়িক
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9d%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%8b%e0%a6%9d/

পাখি নিয়ে মাতামাতি চলছে বেশ সোনেলায়। একজন [*ব্লগার পাখির ছবি তুলেই যাচ্ছেন*](/archives/16747 "ব্লগার পাখির ছবি তুলেই যাচ্ছেন"), একজনের [*পোস্টে চলে এসেছে পাখি*](/archives/17538 "পোস্টে চলে এসেছে পাখি"), একজনে [*পাখির গান দিয়ে পোষ্ট দেন*](/archives/17856 "পাখির গান দিয়ে পোষ্ট দেন"), আর একজনের পোষ্টে দেখা যায় [*পাখি নাচা গানা করে*](/archives/17897 " পাখি নাচা গানা করে") । আমিও বা বাদ যাবো কেনো ? হাজির হলাম এক  পাখিকে নিয়ে ।

**পাঠক, আসুন দেখা যাক পাখি বিষয়ক সর্বশেষ খবর কি ?**  
পাইকগাছা গদাইপুর গ্রামের গৃহবধূ শারমিন আক্তার তার স্বামী সাইদুল ইসলামকে তালাক দিয়েছে। এটি একটি সাধারন খবর। কিন্তু এর পিছনে রয়েছে একটি অসাধারন কাহিনী। ঈদ উপলক্ষে  ‘ পাখি ‘  নামের একটি ড্রেস কিনে না দেয়ায় শারমিন তালাক দিয়ে দিলেন সাইদুলকে । শুধু তালাকেই তার রাগ কমেনি, বাড়ি থেকে চলে যাবার সময় স্বামীকে হুমকি দিয়ে গিয়েছেন এই বলে  **‘ঈদের আগেই বিয়ে করে নতুন স্বামীকে সঙ্গে করে পাখি থ্রি-পিস পরে তোর বাড়ির এলাকা থেকে ঘুরে যাবো’।**  
**  
[খবরটি পড়ি এখন](http://dailyspandan.com/2014/07/20/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE/ "খবরটি পড়ি এখন")** 🙂 *পাইকগাছা গদাইপুর গ্রামের গৃহবধূ শারমিন আক্তার ঈদে পাখি থ্রি-পিস কিনে না দেয়ায় তার স্বামী সাইদুল ইসলামকে তালাক দিয়েছে।*  
*স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে সাইদুলের পিতা তোকিম মিয়া তার দুই পুত্রবধূর জন্য ১৪শ’ টাকা দিয়ে ২টি শাড়ি ক্রয় করে নিয়ে যায়। ছোট পুত্র সাইদুলের স্ত্রী শারমিনকে শাড়ি দেখতে বললে শাড়ি নিবে না বলে তার স্বামী সাইদুলকে পাখি থ্রি-পিস কিনে দিতে বলে। সাইদুল তার স্ত্রী শারমিনকে বলে ‘আব্বা শাড়ি নিয়ে আসছে তুমি এটা নাও পরে তোমাকে পাখি থ্রি-পিস কিনে দেব’। কিন্তু শারমিন ঈদে শাড়ি নিবে না তাকে পাখি থ্রি-পিস কিনে দিতে হবে। এ নিয়ে উভয়ের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে শারমিন তার পিতা ও ভাইকে ফোনে ডেকে নিয়ে আসে এবং শুক্রবার বিকেলে শারমিন তার স্বামী সাইদুলকে তালাক দিয়ে বাপের বাড়ি চলে যায়।*  
*শারমিন তালাক দিয়ে চলে যাওয়ার সময় বলে, ‘ঈদের আগেই বিয়ে করে নতুন স্বামীকে সঙ্গে করে পাখি থ্রি-পিস পরে তোর বাড়ির এলাকা থেকে ঘুরে যাবো’।*  
*আরো জানা গেছে, সাইদুল তালা উপজেলার কানাইদিয়া গ্রামের মির সহিদুল ইসলামের কন্যা শারমিন আক্তারকে দেড় বছর আগে বিয়ে করে।*

[**পাখি ড্রেস কি**](http://m.arthosuchak.com/archives/79572/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BE/ "পাখি ড্রেস কি ") ?

[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/pakhi_dres.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/pakhi_dres.jpg)

এই সেই পাখি ড্রেস। যে ড্রেসের জন্য শারমিন তার স্বামীকে তালাক দিয়েছেন। কি আছে এই ড্রেসে ? তিনি কি এমন করে পাখা মেলে ঘুরতে চেয়েছিলেন ? এবারের ঈদে নাকি হট কেক এই পাখি ড্রেস।

পাঠক চলুন দেখি, কিভাবে এই ড্রেসের নামকরন হলো ?  ভারতীয় ষ্টার প্লাসের জনপ্রিয় টিভি সিরিয়াল । [**বোঝেনা সে বোঝেনা**](http://www.youtube.com/watch?v=DYD9W2YHiWw "বোঝেনা সে বোঝেনা ") এর নায়িকা হচ্ছে পাখি।  
[![](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/lilabati-pakhikj.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/07/lilabati-pakhikj.jpg)

নায়িকা পাখি এই ড্রেস পরেন বলে এর নাম হয়েছে পাখি ড্রেস । তাহলে কি প্রমান হলো ? এই তালাকের জন্য আসলে দায়ী এই নায়িকা পাখি । কেনো সে এই ড্রেস পরবে ?

আমিও কিন্তু এই সিরিয়ালটা দেখি  :p শারমিনের স্থানে আমি হলে, ঠিকই পাখি ড্রেস আদায় করে নিতাম। আমি যে লীলাবতী , শারমিন তা নয়। তবে শারমিনের উপর কেউ রাগ করবেন না প্লিজ, কারন ‘ বোঝে না সে বোঝে না ‘ 🙂
