# পাখিসব করে কলরব

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-08-07T01:18:33+00:00
- Updated: 2018-08-07T01:18:33+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%b0%e0%a6%ac/

---

ভোর-পাখির কলরব কানে আসুক বা না-আসুক  
হৃদয়ে তার নিত্ত যাওয়া-আসা,  
যাযাবর/মুসাফির হৃদয়ে তার নিত্ত কামনা;  
ঐ পাখিদের চোখে চোখ রেখে অজানায় ভেসে যাওয়া  
প্রণয়-হৃদয়ে তার নিত্ত অপেক্ষার পালা;

অপেক্ষার-রাত শেষে আবার অপেক্ষা,  
আবারও আরও অপেক্ষা, কোন এক সকাল-পাখির,  
ভেজা ভেজা ডানায় রঙিন-গন্ধ-পরাগ;

ভুলে যাই অপেক্ষারা ফিরে-ফিরে আসে না  
আসবেও না;

যাযাবরের চমক-হৃদয়ে আলোক-বর্ষার ঝলক,  
পাখিদের চোখে রাত-জাগা-ক্ষত;

তবুও পাখিদের ডাকে ঘুম ভাঙ্গে, স্বপ্ন/দুঃস্বপ্ন হু-হু রাতে  
কবিতা-পাখিরা অপেক্ষা-কাঁপা-হৃদয়ে জেগে থাকে।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%96%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%ac-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%95%e0%a6%b2%e0%a6%b0%e0%a6%ac/#comments
