# পাকনা

Author: মেহেরী তাজ
Published: 2015-08-29
Category: অন্যান্য, একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%95%e0%a6%a8%e0%a6%be/

[![picchi paccha](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/picchi-paccha.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/08/picchi-paccha.jpg)

এই বড় মানুষের (পিচ্চির) সাথে আমার পুরাপুরি কথোপকথন হইছে নর্থবেঙ্গলীয়ান ভাষায়। আমি সেটাই লিখবো। আমি মা’য়ের সাথে চুলার পাড়ে বসে গল্প করছি। এই পিচ্চি কোন কথা নাই সরাসরি বাড়ির মধ্যে ঢুকে গেলো।  
– এই কে রে বেটা তুমি?  
– গল্প করবা আসিছি।  
– বস। কোত্থেকে আসলেল রে?  
– উই মুক থেকে ( আল্লায় জানে কোন মুক/দিক)। দেকে আসনু ছোট ছোট ছলপল’ক পড়াচ্চে।  
– তুমি কি?  
– আমি বড় মানুষ।  
– স্কুলত ভর্তি হওয়া লাগবে না?  
– না। আরো পরে বিয়া করমু।  
– কও কি রে?  
– হই এক,দুই,তিন পাচ টা বউ!  
– কার?  
– আমার!  
– নাম কি?  
– তানভীর হাসান।  
– দৌড়ে ঘরত যাও । দেক এটা বড় মোবাইল আছে নিয়া আস।তোমার ছবি তুলব যাও।

ছবি তোলার পর। আমার স্ক্রিন সেভার যেটা সেভ করা আছে সেটা দেখে সে বলে  
– তোমার এই ছবিটা আমি তুলে দিনো।  
– হ্যা তো।  
– তুমি আমার কে হন?  
– সম্ভবত খালা।  
– না আপু।  
– কেন?  
– ভালো লাগে।( আমি খুব ভালো করেই জানি আমাকে ভালো লাগার কিছু নাই। সে আমার মোবাইল ধরবে তাই আর কি।  
– ধুর বেটা মিথ্যা কথা।  
– আমার ছবি গুলা দেকি!  
(এই বার বুজচি। একথা ও কথা দে বুড়ি তুই আলাপাতা।সে আমায় ছেড়ে যাবে না সে কি কান্না।)

\-নানি তুই যা মুই আপুর কাছেই থাকমু।  
– ওটা তোর আপু হয় না খালা হয়।  
– না মুই থাকমু।  
– বাবা কালকা আবার আসিস। এখন চ।  
– আপু তুমি আমার বাড়িত আসো।

বি:দ্র:  
১। আমি যাদের কাছে পিচ্চি তাদের বলছি ” বড় হওয়ার ইচ্ছা সাবার আছে। আমারও”।  
২। এই পিচ্চিকে আমি চিনিও না।  
৩। এখনকার পোলাপাইন এতো পাকনা কেন???  
৪। এই পিচ্চি আমাকে খালা না বলে আপু বলতে আগ্রহী কেন???
