# পাওয়া না পাওয়ার হিসেব

- Author: [রুমন আশরাফ](https://sonelablog.com/author/rumon-ashraf/)
- Published: 2020-01-16T11:36:39+00:00
- Updated: 2020-01-16T11:36:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac/

---

জীবনের কোনও একটি সময়ে, পাওয়া না পাওয়ার হিসেব করাটাই বোকামি মনে হয় আমার কাছে। কি পেলাম, কি হারালাম, নাকি কি পেলাম না, এসব হিসেব করে কখনওই আমরা জীবনের অংক মেলাতে পারিনি। জীবনের অনেকটা পথ পাড়ি দিয়ে হঠাৎ থমকে দাঁড়িয়ে, পাওয়া না পাওয়ার হিসেব করার চাইতে শুরুতেই হিসেব করে পথ চলা উচিৎ। তবেই প্রত্যাশা মাফিক প্রাপ্তির ব্যাপারটি অনেকটাই অনুকূলে থাকবে।

 

অপ্রত্যাশিত কোনও কিছুর প্রাপ্তিটি কখনও হয় সুখের আবার কখনও দুঃখের। কিন্তু প্রত্যাশিত প্রাপ্তিটি হয় সর্বদাই সুখের।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%87%e0%a6%ac/#comments
