# পশু মানব

- Author: [সীমান্ত সৈকত](https://sonelablog.com/author/simanto-soikat/)
- Published: 2015-04-10T06:23:44+00:00
- Updated: 2015-04-10T06:24:26+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac/

---

মানব হয়ে মানবে বিভেদ  
কেমনে গড়িস তোরা স্বার্থন্বেসী ওহে হিংস্র পশুর পাল ।

অশুরের শক্তি তোর দেহে  
তুই তথাকথিত পুরুষ,  
তাইকি তোর চোখে পড়েনা মমতাময়ী ঐ নারীর মানবসত্তা ?

মায়া ভরা সেই চাহনি,কমনীয়তা তার মাঝে,  
মায়ের ভালোবাসা সদা সতেজ তার ভেতর,  
কেমনে এড়িয়ে যায় এসব আলো থেকেও অন্ধ তোর চোখ হতে ?

শুধু দেখিস তার মাঝে ,  
অথবা দেখিস তুই তাকে তোর লোভাতুর দৃষ্টিতে  
পড়ে থাকা এক তাল মাংসপিণ্ড ।

তক্ষকের চোখে দেখা তোর চাহনি,  
ক্ষুধার্ত তুই বন্য খাদক,  
ঐ নারী দেহই যেন তোর খাদ্য ।

সুযোগ সন্ধানী তুই,  
সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়িস দুর্বল সেই দেহের উপর,  
ছিরে ফুড়ে খাস মাংসাশী হায়েনার মত ।  
লজ্জা করেনা তোর ভাবতে নিজেকে মানব সন্তান ?  
করেনা লজ্জা তোর পবিত্র এই পৃথিবীতে চরে বেড়াতে ?

মস্তিষ্ক বিকৃত তুই বা তোরা,  
সরে যা সাম্মতায় গড়া এই আবাস হতে,  
গড়েনে তোরাই তোদের মত হিনমন্ন পশুর জগৎ ।

যেথায় কোন মানাব থাকবেনা  
থাকবে তোদেরই মত দানব ,  
যেথায় ফোকলা দাঁতে হাসবেনা কোন শিশু  
হেথায় রাজত্ব করবে তোদেরই মত পশু ।।

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%81-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac/#comments
