# পর্ণোগ্রাফীর কুফল

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2017-05-29T16:55:51+00:00
- Updated: 2017-05-30T04:50:14+00:00
- Category: [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ab%e0%a6%b2/

---

অনেকদিন যাবত ভাবছিলাম, এই নিয়ে কিছু লিখি।আজ আর না লিখে পারলাম না।

এদেশের অনেক বক ধার্মিক মেতে থাকেন পর্ণো নিয়ে।আর ফেবুতে তারা জ্ঞানের বানী পোস্ট করে ভরিয়ে তোলেন, যেন তাদের মত ধার্মিক আর নেই। তাদের মতে

এদেশের মেয়েরা ন্যাকেড হয়ে চলে,  
এদেশের মেয়েরা স্বল্প পোশাক পরে,  
মেয়েরা হিজাব পরলে তারা বলবে, ফ্যাশন করার জন্য পরে।  
হিজাব না পরলে তারা বলবে বেপর্দা।  
মেয়েরা অশালীন পোশাক পরে।  
তাদের সম্পর্কে অকথ্য ভাষায় বলা হবে তারা এটা দেখায়, ওটা দুলায় চলে।

আমার দেখা মতে, খুব বেশি বড়লোক ও প্রাইভেট ভার্সিটির ২/৪ টা মেয়ে টপস ও জিন্স পরে। তা ছাড়া বাকি মেয়েরা যথেষ্ট সংযমী এবং থ্রী পিস (জামা, সালোয়ার এবং ওড়না) পরে, সাথে মাথা ঢাকে হিজাব দিয়ে। কেউ বোরখা পরে এবং মাথা ঢাকে হিজাব বা ওড়না দিয়ে। অথচ এসব পোশাক পরার পরেও তারা নাকি ন্যাকেড হয়ে চলে!

আমার যদ্দূর মনে হয়, এসব পর্ণো গ্রাফীর কুফল। তারা সারারাত পর্ণো দেখে দিনের বেলায় রাস্তায় বের হয়ে যত মেয়ে দেখে সবার সাথে ঐ পর্ণো তারকাদের মেলানোর চেষ্টা করে, আকাশ কুসুম কল্পনা করে। তারাই এসব ডায়লগ দেয়, আপুরা ন্যা*টা হয়ে পথে চলবেন না, আমাদের রোজা নষ্ট হয়ে যাবে!

আরো হাস্যকার ব্যপার হল, রোজা মানেই সংযম। আপনার মুখের সংযম, ক্ষুধার সংযম, চাহিদার সংযম, সততার সংযম এবং চোখের সংযম। এখন আপনি হা করে মেয়েদের দিকে তাকিয়ে থাকবেন, ভুলে একবার চোখ পড়ে গেলে আরো দশবার ইচ্ছে করে তাকাবেন তারপর সব দোষ মেয়েদের ওপর চাপাবেন, সকল উপদেশ মেয়েদেরকে দিয়ে নিজেরা ভারমুক্ত হতে চাইবেন, উল্টাপাল্টা যুক্তি দিবেন, তাতে কি নিজের গুনাহ কিছু মাফ হবে?

ধর্ম কি শুধু নারীকে বিধান দিয়েছে? আপনাদেরকে দেয়নি? বরং নারীর আগে পুরুষকে বলা হইছে নিজের দৃষ্টিকে সংযত করতে।

কোন পুরুষ মানুষ যেমন ফেরেশতা না কোন নারীও তেমনি ফেরেশতা না। পৃথিবীতে নিজের চলার পথ নিজেকেই তৈরি করতে হবে।কেউ আপনার জন্য পথ বানিয়ে রাখবেনা। হোচট খেয়ে পরে গিয়ে মাটিকে দোষারোপ করলেতো হবে না। বরং অন্যকে দোষারোপ না করে প্রত্যেকেই নিজের ধর্মে নিজের জন্য কি বিধান দেয়া আছে তা ফলো করি। শুদ্ধভাবে রোযা পালন করি।

আরেকটা বিষয়, তা হল, আসছে রোযা। এবার বদ লোকেদের টিজিং এর মাত্রা আরো বেড়ে যাবে। নারীদেরকে উত্যক্ত করে অতিষ্ঠ করে ফেলবে, তারা রোযা রাখল কিনা? কেন রাখেনি? কি তার কারণ? ৩০ রোজাই তারা রাখতে পারবে কিনা? কেন পারবে না? তারপর পৈশাচিক হাসি!!! শুধু অনলাইনে না, বাস্তবেও এমন জানোয়ারের দেখা বহুবার পেয়েছি।  
তাদের উদ্দেশ্যে বলছি,

আপনাকে যিনি জন্ম দিয়েছেন তিনিও রমযানে ৩০ রোযা রাখতে পারেন নি। যদি পারতেন, তবে আপনার জন্ম হত না।  
মনে রাখবেন,  
যার যার রোযার হিসেব সৃষ্টিকর্তাকে সেই দিবে, আপনি নন।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%97%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ab%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%95%e0%a7%81%e0%a6%ab%e0%a6%b2/#comments
