# পরী

- Author: [বনলতা সেন](https://sonelablog.com/author/bonolota/)
- Published: 2013-08-29T17:03:39+00:00
- Updated: 2013-08-29T17:03:39+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80/

---

ভাবছি এবার পালাবো  
করেছি পণ প্রাণ দিয়ে ,  
পালিয়ে যে আমি যাবই  
পালিয়ে যাব পালানোর কাছে ;  
যেতে যে হবেই  
যাই না কত কত দিন ।

শূন্যতায় পালাবো  
শূন্য হয়েই পালাবো  
পালিয়েই শূন্য হব ।  
একাকার হব আলো অন্ধকারে ,  
পালানোর কাঁধে মাথা রেখে  
ধীরতায় নীরবের নানা প্রস্থ পেরিয়ে  
কাল ঘুম ছুঁয়ে , পৌঁছে যাব পরীর দেশে ।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80/#comments
