# পরীদের ধানসিঁড়িতে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-11-02T09:41:44+00:00
- Updated: 2019-11-02T09:41:44+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/

---

 

হঠাৎ খুলে যাওয়া স্বর্গদ্বার থেকে  
হেমন্ত-পরীরা বেড়িয়ে আসছে,দলবেঁধে,  
বিলম্বিত লয়ে নূপুর-তালের আলতো পায়ে,  
আনন্দ-শিহরণের ধানসিঁড়িটির তীরে;  
কুয়াশা-প্রতিম শব্দ-শূন্যের এই সিক্ত প্রভাতে  
পুষ্পক রথ হেলায় ঠেলে ফেলে;

মিলন-যুদ্ধ নয়, প্রাণের মিলন-মেলা,  
অপলক নেত্রে শুধুই তাকিয়ে থাকা/চেয়ে থাকা,  
ভাষাতীত আকস্মিক উন্মাতাল অনুভবে;

উধাও আচানক শহুরে কাব্যিক মায়াজাল  
অভিবাসী চোখ শুমারি ভুলে সশব্দ-স্থবিরতায়  
স্মৃতির-সূচকে কবিতায় শুধুই ভাবে, হেমন্ত-পরীদের কথা;

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%80%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%81%e0%a7%9c%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87/#comments
