# পরিশুদ্ধ সোনা-আলো

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2022-02-15T08:57:46+00:00
- Updated: 2022-02-15T08:57:46+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/

---

 

সামান্য একটু নিরাল আলতো শব্দ  
নৈশ-শীত-নির্জনতার গভীরে প্রবেশ করে  
ইস্পাত-চিৎকারে তীক্ষ্ণ প্রতিধ্বনি নিয়ে;

প্রস্রবণ টের পাচ্ছি না  
তোতাদের সমবেত ধ্বনি  
মৃতদের আর্তনাদ  
বনাঞ্চলের শব্দ যজ্ঞ  
গনগনে আগুনে মুখ  
বাসের চাকায় চিড়ে চ্যাপ্টা  
ডাস্টবিন-শিশুর কান্না  
স্পর্শাতীত অশরীরীর দুরন্ত আনাগোনা  
স্পর্শযোগ্য শরীরী কসরত  
অনস্তিত্বের মত দাঁড়িয়ে ঠায় আছে;

পিছলে পড়া পরিশুদ্ধ সোনা-আলো  
সময়ের পা-ছুঁয়ে, ফুটে উঠবেই সঙ্গম-সৌহার্দে।

ছবি নেটের।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%8b/#comments
