# পরিশুদ্ধ মহাশূন্য

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-30T11:47:24+00:00
- Updated: 2021-04-30T06:38:16+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/

---

 

(আমার)শব্দেরা আঁকাবাঁকা নদীর মত,  
ছুটে যায় দৃষ্টি সীমা পেরিয়ে দূর-জল-সীমায়,  
পাল্টে যাওয়া ছবির মত, গ্রীষ্ম ও বর্ষা ঋতুর মত।

প্রতিটি শব্দ, নিরাভরণ সুখে কাছে এসে জানতে চায়,  
কোথায় কী-কী লুকিয়ে রেখেছি, লুকিয়ে ফেলেছি;

সাড়া দেব দেব করে বলা হয় না,  
পরিশুদ্ধ মহাশূন্যে স্পষ্ট-স্পষ্টতার মাঝে কত-কী পড়ে আছে,  
চূড়ান্তের মত সতেজ মসৃণ স্ফটিক স্বচ্ছতায়;  
মাটিচাপা বিবর্ণতা সেখানে পৌঁছায়-না,  
সন্দেহ, ঈর্ষা আর অনাত্মীয়তা অর্থহীন সেখানে,  
বিস্মৃতির ভড়ং-ও;  
শহুরে ফেনিল শোরগোল তাপহীন।

ছবি নেট থেকে।

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b6%e0%a7%82%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af/#comments
