# পরিবর্তন করুন আপনার এনআইডি’র সকল তথ্যাদি

- Author: [মনির হোসেন মমি](https://sonelablog.com/author/ma-mati-das/)
- Published: 2020-09-17T16:04:51+00:00
- Updated: 2020-09-17T16:04:51+00:00
- Category: [অন্যান্য](https://sonelablog.com/category/misc/others/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%86%e0%a6%87/

---

জ্ঞান অর্জনের কোন শেষ নেই।জানা বিষয়গুলোও ফের জেনে রাখা ভাল।মনভোলা মানুষ আমরা মুহুর্তে অনেক কিছুই ভুলে যাই।ইন্টারনেট দুনিয়ার তথ্য ঘেটে পেলাম জাতীয় পরিচয় পত্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা আপনার কাজে লাগলেও লাগতে পারে।এখন কাজে লাগুক আর নাই লাগুক রেজিঃ সম্পর্ণ করে রাখলে প্রয়োজনে যে কোন সময় লগিং করে আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের প্রয়োজনীয় তথ্যাদি পরিবর্তন করতে পারবেন।তাহলে চলুন-জেনে নেই কী-ভাবে কী হয়।

তথ্যপ্রযুক্তির দুনিয়ায় বাংলাদেশও পিছিয়ে নেই।অনলাইন ভিত্তিক নিত্য নতুন বিষয় যোগ হচ্ছে দেশের সরকারী বিভিন্ন সংস্থাগুলোর অনলাইন সাইটগুলোতে।তেমনি নির্বাচন কমিশন সাইটেও বহু আগে হতেই শুরু হয়েছে অনলাইন সেবা।

**সেবাগুলো**

যদি প্রাপ্ত জাতীয় পরিচয় পত্রের ছবি পরিবর্তন বা কোন তথ্য আপডেট করতে চান তবে প্রথমে আপনাকে যেতে হবে NID বিভাগ এর ওয়েভসাইটে গিয়ে রেজিঃ করতে হবে।

সাইট ঠিকানাঃ [নির্বাচন কমিশন রেজিষ্ট্রেশন ](https://services.nidw.gov.bd/registration)

> এই সাইটিতে প্রবেশের সময় ফায়ারফক্স ব্রাউজার হলে কিছু সমস্যা দেখা দিতে পারে।যদি This Connection is Untrusted লেখা আসে তখন অবশ্যই I Understand the Risks এ ওকে চাপতে হবে।অতপর Add Exception ক্লিক করে Confirm Security Exception  এ ক্লিক করলে সাইটটি ওপেন হবে।

সাইটটি ওপেন হলে রেজিষ্ট্রি বাটনে ক্লিক করুন।দেখবেন কিছু তথ্য চাইবে তা পূরণ করে ওকে দিন। এরপর আপনার মোবাইলে এক্টিভেশন কোড আসবে।লগিং করতে আপনার মোবাইলে প্রাপ্ত কোড এবং আইডি কার্ডের তথ্য দিয়ে লগিং করে নিজের মন মতো লগিং ইউজার নাম ও পাশওয়ার্ড চেঞ্জ করুন ।

**রেজিষ্ট্রেশন ও তথ্য পরিবর্তনে যা অনুসরণীয়ঃ**

৴প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সফল ভাবে হয়ে গেলে আইডি কার্ডের তথ্য ও আপনার মোবাইলে প্রাপ্ত কোড দিয়ে সাইটে প্রবেশ করুন।  
৴যদি তথ্য পরিবর্তন করতে চান তবে তথ্য পরিবর্তনের ফর্মে তথ্য হালনাগাত করে তা প্রিন্ট করুন।  
৴প্রিন্টকৃত ফর্মে স্বাক্ষর করে স্ক্যান করবেন তারপর স্ক্যান কপি সাইটে জমা দিবেন।

- *মনে রাখবেন তথ্য পরিবর্তনের জন্য প্রয়োজনীয় সকল কাগজ পত্র কালার স্ক্যান করে জমা দিতে হবে।*

লগিং করার পর আপনার প্রোফাইল আসবে।সেখানে তথ্য পরিবর্তনের বিভিন্ন অপসন থাকবে।এখন আপনার ইচ্ছে মত প্রয়োজনীয় সেবা গ্রহন করতে পারেন।

- তথ্য পরিবর্তন বা রেজিঃ করতে যে বিষয় মনে রাখতে হবে।

৴এনআইডি নম্বর বসান(যদি এনআইডি নম্বর ১৩ সংখ্যা হয় তাহলে প্রথমে জন্মসাল বসাতে হবে।যেমন আপনার জন্ম যদি ১৯৯৯ হয় আর এনআইডি নম্বর যদি ১৩৬৫৯৩২১০৮৩২৭ তাহলে প্রথমে ১৯৯৯ লিখে বাকী সংখ্যাগুলো বসিয়ে দিন।  
৴এখন জন্ম তারিখ,মোবাইল নম্বর, ইমেইল ঠিকানা,বর্তমান ও স্থায়ী ঠিকানা-বিভাগ,জেলা,উপজেলা,থানা ইত্যাদি সিলেক্ট করুন।এ ক্ষেত্রে এ সব তথ্য পূরণে অবশ্যই ভোটার হবার সময় যা যা দিয়েছিলেন ঠিই তা তাই দিতে হবে।এরপর লগিং পাসওয়ার্ড বসাতে হবে।পাসওয়ার্ড অবশ্যই আট সংখ্যার হতে হবে।সব তথ্যাদি সঠিক ভাবে পূরণ করে রেজিষ্টার বাটনে ক্লিক করলে মোবাইলে ভেরিফাই কোড আসবে(কোডটি আসতে প্রায় দুই মিনিট সময় লাগতে পারে।যদি দুই মিনিটের মধ্যে কোডটি না আসে তাহলে পুনরায় কোড পাঠান এসএমএস এ আবার ক্লিক করুন এবং কোডটি বসানোর জন্য স্কিনে একটি বক্স আসবে।পাশে জলছাপের একটি ভেরিফাই সংখ্যা আসবে যা ঘরে হুবহু টাইপ করে বসিয়ে ক্লিক করার পর পেয়ে যাবেন আপনার কাঙ্খিত দিক নির্দেশনা।

লগিং করার পর নির্বাচন কমিশনারের সকল তথ্যাদি আপনার সামনে আসবে তখন আপনি আপনার প্রয়োজনীয় তথ্য সেবা নিতে পারেন।জাতীয় পরিচয় পত্রের হালনাগাত সহ ছবি পরিবর্তন করা এখন আপনার হাতে।

ইউটিউব দেখতে পারেন//  

[NID কার্ড সংশোধন!! A to Z / nid card correction online bd / nid correction](https://www.youtube.com/embed/e1Yp1Kt6yPw?feature=oembed)

 

আমি রেজিষ্ট্রেশন করেছি আপনিও করুন।  
সূত্র: টেকটিউনস/

---

Comments: 30 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%a8-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%86%e0%a6%aa%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%8f%e0%a6%a8%e0%a6%86%e0%a6%87/#comments
