# পরিত্রাণের পথ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-08-11T09:23:35+00:00
- Updated: 2020-08-11T09:23:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5/

---

 

অপেক্ষা রাখি আগামীর/আগামীকালের,  
কোন এক উজ্জ্বল অলৌকিক শৃঙ্খলের,  
দ্বিধা দ্বন্দ্ব সংশয় বিড়ম্বনা প্রতিবন্ধকতা শেষে  
দেখা পাব এক প্রশান্তির কোমল পেলব পরশ,  
বান-বৃষ্টি ঝঞ্জার উন্মাতাল উত্তালতা  
আর বিরূপ প্রান্তিকতার বৃত্ত পেরিয়ে;

সুখের বেদীতে সুন্দরের ধ্যানী হয়ে  
পরিত্রাণের পথ খুঁজে পাবো  
চিরন্তন অবিনাশী সত্তার।

প্রভাতী-মোরগ-ডাকে ঘুম-ভাঙ্গা-হৃদয়  
উন্মোচিত হবে চিরন্তনের সীমাহীন সুখে;  
ঘূর্ণিপাক অভিশাপের ছেলেমি সুড়ঙ্গের দ্বার ভেঙ্গে  
রংধনুর রঙ্গিন আালো;

শৈথিল্যের নিদ্রালু আলিঙ্গন-আমেজে ঝাঁপিয়ে পড়া  
উর্বরতায় এ-এক প্রহেলিকা।

ছবি নেট থেকে।

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a3%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%a5/#comments
