# পরিচিত শব্দের ভিন্ন রকম অর্থ – ২

Author: মরুভূমির জলদস্যু
Published: 2017-01-25
Category: রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a4-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8-%e0%a6%b0%e0%a6%95%e0%a6%ae-%e0%a6%85/

১। অগ্রসর = অগ্র+সর = সরের অগ্রভাগ বা উপরিভাগ।

২। অচকিত = অ+চকিত = যার চকি (চৌকি বা খাট) নাই।  
![](http://saradesh24.com/wp-content/uploads/2016/06/qc43ha2e.jpg)

৩। অচিন = অ + চিন = যেটা চীন দেশে তৈরি হয় নি।

৪। অচির = অ + চির = যাতে চির ধরে না বা ফাটে না। মজবুত।

৫। আচানক = আ + চানক = যে ব্যক্তি গোসল (চান) করে না।

৬। অজ্ঞাতবাস = অজ্ঞাত + বাস = যে বাসের (Bus) পরিচয় পাওয়া যায়নি।  
উদাহরণ – অজ্ঞাতবাসের ধাক্কায় লোকটি অক্কা পায়।

৭। অনুগ্রহ = অণু + গ্রহ = ছোট্ট গ্রহ।

৮। অনুকম্পা = অণু + কম্পা = মৃদু ঝাকুনি।

৯। অনুকুল = অণু + কুল = ছোট সৈকত।

১০। অনুগত = অণু + গত = একটু আগে।

বি দ্র  
দুই একটা বানান ইচ্ছাকৃত ভাবে এদিক-ওদিক করা হয়েছে। আর বাকি ভুলগুলি নিজ গুণে বুঝে নিবেন।
