# পরাধীনতার শিকল

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-05-19T18:00:12+00:00
- Updated: 2020-05-20T14:11:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2/

---

আজ আমি রাত জাগা পাখি-শুধু তোমার কারণ।  
তোমার অপেক্ষায় পথ চেয়ে  থাকি-সেও তোমার কারণ।  
তোমাকে খুব ভালোবাসি -সেতো তোমারি কারণ।  
তোমাকে ভালোবেসে হয়েছি আমি পরাধীন-  
আজ আর আমার নিজের বলে কিছুই নেই।  
নিজের ক্ষুধার কথা ভাবিনা, ভাবি তুমি খেয়েছো কিনা!  
নিজের কষ্টের কথা ভাবিনা, ভাবি তুমি কষ্ট পাও কি-না!  
নিজের সুখ, চাওয়া-পাওয়া হয়েছে বিলীন- শুধুই তোমার তরে।  
নিজের খেয়াল খুশি মতো এখন আর কিছু ভাবতে বা করতে পারিনা।

তুমি তো বদলে যাওনি, তুমি তো কষ্ট পাওনি;  
আমাকে ভালোবেসে এক আঁজলা বৃষ্টিতে আঁচল ভিজিয়ে দাওনি।  
পথের ধারে একগুচ্ছ কদম, কাঠগোলাপ, দোলনচাঁপা হাতে তুলে দাওনি;  
ঝিলের জলে ছোট্ট নায়ে পূর্ণিমা তিথিতে কিংবা  
শরতের কাশবনে আমায় নিয়ে লুকোচুরি খেলনি ।  
এমন অদৃশ্য পরাধীনতার শিকলে কেন বাঁধলে আমায়?

---

Comments: 31 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a7%e0%a7%80%e0%a6%a8%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%bf%e0%a6%95%e0%a6%b2/#comments
