# পরসমাচার -১

- Author: [জিসান শা ইকরাম](https://sonelablog.com/author/jeshan4u/)
- Published: 2014-01-11T17:00:19+00:00
- Updated: 2014-01-11T17:00:19+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/), [সমসাময়িক](https://sonelablog.com/category/current_affairs/)
- Tags: দশম মন্ত্রী সভার শপথ, পরসমাচার ১, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষন
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a7/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/Screenshot_2-chithi.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2014/01/Screenshot_2-chithi.jpg)  
প্রিয় হাসিনা বুবু ,  
পত্রের শুরুতেই আমার শত কুটি ছালাম ও কদমবুচি জানিবেন ।  
আশাকরি আল্লাহ্‌র রহমতে সহি সালামতে ভালো আছেন।  
পর সমাচার এই যে ,  
আগামীকাল রবিবার আপনি নুতন মন্ত্রীসভা গঠন করিতে যাইতেছেন । ইহা অবগত হইয়া অন্তরের কিছু ইচ্ছা প্রকাশ করার তাগিদ অনুভব করিতেছি।  
কেমন মন্ত্রী সভা চাই ?  
গত মন্ত্রিসভা গঠন করিবার সময় আপনি রাগ এবং অনুরাগের বশে মন্ত্রীসভা গঠন করিয়াছিলেন। যদিও শপথ লইবার সময়ে রাগ এবং অনুরাগের বশে আপনি কোন সিদ্ধান্ত নিবেন না বলিয়া শপথ গ্রহন করিয়াছিলেন । এমন কিছু মানুষকে আপনি মন্ত্রী সভায় স্থান দিয়াছিলেন যে বিভিন্ন সময়ে তাহারা এমন সব কান্ড করিয়াছেন , তাহাতে হাসির বন্যা বহিয়া গিয়াছে দেশে । তৃতীয় স্তরের নেতাদের আপনি মন্ত্রী করিয়াছিলেন । বেশ কিছু আমলা ছিল আগের মন্ত্রী সভায় । মুলত আমলা দিয়ে দেশ পরিচালনা করিতে চাহিয়াছেন এবং করিয়াছেন। আমলারা জনতার চিন্তাকে বুঝিতে অক্ষম । তাহারা চাকুরী জীবনের প্রথম দিন হইতে শেষ দিন পর্যন্ত সাধারন জনতা হইতে কিভাবে দূরে থাকা যায় , তার চিন্তায় রত থাকেন।  
#যোগাযোগ মন্ত্রী হিসেবে কোন দৌড় বিদ মন্ত্রীকে দেখতে চাইনা।  
#স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে দেখতে চাইনা কোন ঝাকুনি মানুষকে ।  
#দরবেশ বাবা কে ধারে কাছে রাখিবেন না । শেয়ার মার্কেট নিয়া দরকার হইলে আলাদা একটি মন্ত্রানলয় সৃষ্টি করুন ।

মন্ত্রী করুন অভিজ্ঞ এবং ঝানু রাজনীতিবিদদের । আমির হোসেন আমু , তোফায়েল আহমেদ , মোহাম্মদ নাসিম , সুরঞ্জিত সেনগুপ্ত ( কিছুটা কালো দাগ থাকিলেও এনাকে রাখুন ) , মতিয়া চৌধুরীর মত অভিজ্ঞ রাজনীতিবিদদের । আস্থা রাখুন এদের প্রতি , আওয়ামী লীগের সেই বিভেদের দিনে এনারাই তো আপনাকে দলের নেতৃত্বের দায়িত্ব নিতে আগ্রহী করিয়া তুলিয়াছিলেন।

সামনের দিনগুলো খুব সহজ হইবে না । সেই দিনগুলোকে রাজনীতিবিদদের দিয়েই মোকাবেলা করুন। আমলামন্ত্রী দিয়ে নয়। আমার বিশ্বাস সিনিয়র এবং অভিজ্ঞ রাজনীতিবিদদের নিয়ে প্রথম হইতেই গত মন্ত্রীসভা গঠন করা হইলে অনেক সংঘাত এড়ানো সম্ভব হইত ।

বিশেষ আর কিছু লিখিলাম না । ভুলত্রুটি হইলে ক্ষমা করিয়া দিবেন ।  
এখন ৮০  
ইতি –  
—- জিসান চাষী

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%b8%e0%a6%ae%e0%a6%be%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a7%a7/#comments
