# পরচর্চা…..

Author: হালিম নজরুল
Published: 2020-11-10
Category: ছড়া
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%be/

কেউ খুশিতে নাচছে বেজায়  
কেউ দুঃখে কাঁদে  
জো বাইডেন জিতেছে, আর  
ট্রাম পরাজয় ফাঁদে।

কেউ মাখে রঙ,কেউবা গাধার  
গলায় পরায় মালা  
কাদায় হাতি পড়ল বলে  
অঙ্গে কারো জ্বালা।

জয়-পরাজয় হোক না যারই  
লাভ হবে এক চুল ?  
তবে কেন এই দেশেতে  
এমন হুলুস্থুল!

ওদের টাকায় খাচ্ছিদাচ্ছি?  
ওদের টাকায় বাঁচি ?  
তবে কেন সকাল বিকাল  
ওদের কথায় নাচি!!!

পরের বিত্তে সুখ চিত্তে !  
পরচর্চায় ঘুম!  
তার চে’ ভালবাসো মানুষ  
দেশটাকে দাও চুম।
