# পরগাছা

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2020-10-14T04:09:01+00:00
- Updated: 2020-10-14T04:09:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be/

---

বলেছিলো- প্রেম তো পরগাছার মতো।

.

তাঁর উপত্যকায় বীজ বুনতাম

অথচ সে সম্ভাবনায় আস্থা রাখে না

বিশ্বাস করে শুধু পুরোনো দিনের ক্ষত।

.

সৃষ্টিপ্রদত্ত সৌন্দর্যের ঘাটতি নিয়ে

চেয়েছি মানুষের মানুষ আগলে রাখা

দুরবর্তী কপালে নোনা চুমুর দৃশ্যপটে

কেউ একজন বুঝিয়ে গেছে–

মুখের ভাষায় কারোর শিকড় গজায় না।

.

তারপর একদিন

ঝরাপাতার ঘুর্ণিপাকে ভারী একটা ব্যথা

পুরোনো গর্তের মতো জেগে থাকে বুকে

বোবা গাছ দাঁড়িয়ে থাকে; বঞ্চনা মেখে।

.

বিশ্বাস করি

অপূর্ণতায় তরজমা করে আমিও বলি-

প্রেম যখন মনোপলি মার্কেটে রূপ নেয়

সে হয় পরগাছা, না’হয় বাড়তে দেয় না।

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%97%e0%a6%be%e0%a6%9b%e0%a6%be/#comments
