# পবিত্র চুম্বণ ও জলোচ্ছাস

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-01-17T01:30:05+00:00
- Updated: 2020-01-17T01:30:05+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a3-%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b8/

---

তব ধোপদস্ত চুম্বনে,  
মদীয় অম্ভোধি পয়স্বিনীতে  
জলোচ্ছাস বয়ে গেল অতর্কিতে।

মেঘহীন বর্ষণে ভিজে গেল  
মাঠ প্রান্তর।  
নতুন জলপ্লাবনে  
অচিরেই জেগে উঠলো সেথায়  
ঘাস, দূর্বা ও অন্যান্য প্রাণের অনুরণন।

এভাবে তুমি তোমার জাদুকরী  
ক্ষমতা প্রয়োগ করো  
অকসর প্রিয়তমা ।

আমি চিরকাল তোমার প্রেমে,  
নিষিক্ত হয়ে বিকশিত হতে চাই।  
অনুভবে ,আহ্লাদে, ভালোবাসাতে।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0-%e0%a6%9a%e0%a7%81%e0%a6%ae%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%a3-%e0%a6%93-%e0%a6%9c%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%9a%e0%a7%8d%e0%a6%9b%e0%a6%be%e0%a6%b8/#comments
