# পদ্মে নীল আছে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-01-26T06:42:40+00:00
- Updated: 2016-01-26T06:42:40+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87/

---

হুতাশন নেই, হা পিত্যেশ আছে  
হিলমিল হুলাহুলির হুল্লোড় আছে,  
গোপনের প্রকাশ নেই।  
ঝড় নেই মেঘ আছে,  
জলোমেঘ কেটে যাচ্ছে।  
ঝমঝম নেই, নেই পূর্বাভাস  
সকালে সজীব শীতরং আছে;  
রোদের উষ্ণতা আছে, তাপ নেই  
প্রবেশের নিষেধ আছে  
নিষেধের প্রবেশ নেই।

ধুপধাপ দুমদাম পথ চলা আছে,  
ছলাকলা তো আছেই,  
শব্দ নেই, আচানক ফেটে পড়া নেই  
মন পুরাণের গহীন সরোবরে নীল পদ্ম আছে।

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87/#comments
