# পদ্মেভাসা জলপুকুর

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-09-11T08:10:36+00:00
- Updated: 2016-09-15T02:40:58+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0/

---

ঝাঁকের কৈ ঝাঁকেই যাব মিশে  
ঝাঁক কই? কৈ বা কই? খুঁজছি দিবার শেষে,  
খোঁচাদাড়ি সযত্ন ট্রিমে মিশে যাব ঝানু রোমিওদের ভিড়ে  
কোথায় সেই রূপালী শহর ধানসিঁড়িটির তীরে?  
আকাশের ঐ চূড়োয় নিখাদ বর্তমান  
উঁকিঝুঁকি দেয়, ডাকে সারাক্ষণের দিনমান;

ভাবছি ঠিক কী হবে? মিস করা এই ক্ষণ উদ্ভাসন!  
কল্পনার জল্পনা থাকে, থাকে জল্পনার কল্পন,  
পদ্মেভাসা টইটম্বুর জলপুকুর কই?  
হলদে পাখি! বউ কথা কও পাখির ডাক!  
মাভৈ মাভৈ, ঝাঁক কই? কৈ বা কই?

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b7%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%b2%e0%a6%aa%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%b0/#comments
