# পদ্মা নদীর তীরে

- Author: [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://sonelablog.com/author/j/)
- Published: 2021-06-08T07:04:07+00:00
- Updated: 2021-06-08T07:04:07+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87/

---

1. পদ্মা নদীর পাড়ি, হাঁস সারি সারি,
2.   করছে ওরা স্নান,
3. পদ্মার কালো জল, করছে যে টলমল,
4.   হয়নি তো ম্লান ।
5. নদীর তীরে সব, বিহগের কলরব
6. মনোরম দৃশ্য,
7. চলন্ত পথযাত্রী, গভীর হল রাত্রি
8.         গ্রীষ্মের স্বচ্ছ দৃৃশ্য ।
9. পূর্ব দিগন্তের শেষে, নানান রঙের বেশে
10.     শিশুরা করে খেলা,
11. শাপলা শালুক তুলে, বাহারি রকমের ফুলে
12.   বিকেলে প্রজাপতি মেলা।
13.
14.
15. রচনাকালঃ

২৭/০৪/২০২১

 

---

Comments: 4 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a4%e0%a7%80%e0%a6%b0%e0%a7%87/#comments
