# পদ্মদীঘির ঘাটে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-02-17T20:55:23+00:00
- Updated: 2017-02-17T20:55:23+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%80%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87/

---

অন্ধচোখে যদি ধুলো পড়ে, আচঁলভাপ সে আমার চাই না,  
শিখে গেছি স্বপ্নহানার ভয়ে জেগে থাকার দুর্বোধ্যতা,  
শোনিতময় মনজ্যোৎস্নার বিজন বনে কেউ নেই পাশে আজ,  
প্রতীক্ষা প্রজ্ঞা স্মৃতি-বিস্মৃতির প্রবল সান্নিধ্য এড়িয়ে  
স্তব্ধবিষণ্নতার কামকেলি, শুধুই পুরুষ দূরত্বে।

মরুর বালি অশ্রু শিখেছিল সে কবেই,  
পলাশপদ্মচোখ খুঁজিনাতো আর,  
হাঁটছি কাঁটার পথে আগামীর স্বপ্ন নিঃশ্বাসে;  
কে তুমি হেঁটে যাও, হে উদাসিনী, চক্ষু বুজে?  
পদ্মদীঘির শান-বাঁধানো ঘাটটি মাড়িয়ে;

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%a6%e0%a7%80%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%be%e0%a6%9f%e0%a7%87/#comments
