# পথ সৈনিক

Author: আলমগীর সরকার লিটন
Published: 2020-09-28
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%b8%e0%a7%88%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%95/

*আমাদের বিবেক এত লালসা কেন?*

*প্রশ্ন করলে উত্তর নেই- নীরব চাহুনি-*  
*কাকে দায় করবে- নিজেই দায়- কারণ*  
*কিছু করতে পারছি না কোন শিকলে*  
*বাঁধা, কিসের ভয়ে মারা! এতটুকু বিবেক*  
*বুঝতেছে না- প্রতিবাদের ভাষা আজ-*

*মৃত্যু নিদ্রা প্রায়; জেগে উঠে না- কখন*  
*জাগ্রত হবে- প্রতিবাদি কণ্ঠস্বর শ্লোগান*  
*দিবে- মিছিলে- মিছিলে রাস্তা অবরোধ করবে;*  
*আজও জানা নেই শুধু চলছে খুন, ধর্ষণ*  
*সমস্ত অপকর্মের লালসা মাত্র- জেগে*  
*উঠো প্রতিবাদে গর্জে উঠো পথ সৈনিক।*

১১ আশ্বিন ১৪২৬, ২৬ সেপ্টেম্বর ২০  
—————————————-
