# পথ চেয়ে

- Author: [রিমি রুম্মান](https://sonelablog.com/author/rimee-rumman/)
- Published: 2014-06-23T14:59:15+00:00
- Updated: 2014-06-23T14:59:15+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87/

---

প্রচণ্ড তুষারপাতের দিনটিতে___  
কন্‌কনে শীতের কাঁপুনি নিয়ে  
ক্লান্তিহীন অপলক চেয়েছিলাম  
তার আসবার পথটিতে ।  
শুভ্র তুষারের চাদরে জড়িয়ে  
ফিরলাম, নিরাশ হয়েই !

অঝোর বর্ষণের দিনটিতে___  
ভেজা চুলে কৃষ্ণচূড়ার নীচে  
একাকি নির্বাক দাঁড়িয়েছিলাম  
তার আসবার পথ চেয়ে ।  
তীব্র কাঁপুনির জ্বরকে সঙ্গী করে  
ফিরলাম, আশাহত হয়েই !

গ্রীষ্মের খররৌদ্রের দিনটিতে___  
পুড়ে যাওয়া শরীর ঘামে নেয়ে  
তৃষ্ণার্ত চাতক হয়ে চেয়েছিলাম  
তার ফিরবার পথটিতে ।  
দুর্বিষহ এক সময়কে সাথে নিয়ে  
ফিরলাম, ব্যথিত হৃদয়ে !

তবুও অনাদিকাল আমি রইবো  
পরম নির্ভরতার সেই হাতখানা  
হাতের মুঠোয় ফিরে পাবার পথ চেয়ে ।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5-%e0%a6%9a%e0%a7%87%e0%a7%9f%e0%a7%87/#comments
