# পথের সীমান্তে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2018-10-02T03:48:06+00:00
- Updated: 2018-10-02T03:48:06+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/

---

পথ মিশেছে সীমান্তে,সীমান্ত এসেছে পথে,  
তবুও, পথ পথেই থেকেছে,  
সীমান্ত সীমান্তেই;  
বাঁকা পথ বেঁকেছে বারে বারে  
মলিন দীর্ঘ নিঃশ্বাসে;

রোদ-ছায়া ছায়ার রোদ  
ক্ষয়ে-ক্ষয়ে যাওয়া পদ চিহ্ন  
তাও ছিল,

বিলক্ষণ ছুঁয়েছে তা সীমান্তে,  
আনন্দ-নিশ্চল-চঞ্চল চিত্তে;  
বিসর্জনের শব্দাশ্রু তাও তো ছিল,  
বনেদী মেঘের ডানায় বৃষ্টিও জমা ছিল,  
অপেক্ষা ছিল ঝরে পড়ার!

পরস্পরাশ্রয়ী অনবচ্ছিন্ন অনাবৃত  
রূপালী-ভালোবাসার অনন্ত জীবনের সৌন্দর্য দৃষ্টি-বৃষ্টি  
তাও তো ছিল!

উত্ত্যক্ত করা সোমত্ত-সীমান্ত সীমান্তেই  
কুহক ডেকেছে!!

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%80%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%87/#comments
