# পথের বনজ্যোৎস্না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-03-15T08:54:30+00:00
- Updated: 2017-03-15T08:54:30+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/

---

“এই যে সময়ে-অসময়ে সকালে কিম্বা রাতে  
শীতে-গ্রীষ্মে-বৃষ্টিতে হাঁটাপথে হাঁটো, হেঁটে যাও হেঁটে হেঁটে,  
কৈ যাও? কেন-ই বা? নিরামিষ! একঘেয়ে লাগে না?”

অপ্রস্তুত মনে আচমকা প্রশ্ন করে বসে, পথ;  
এই-যে পথপাশে এত এত টলোমলো শিশিরফুল, পাখি,  
লতাপাতা, বনানী আর বনজ্যোৎস্না, এ-আর কৈ-পাই!!

“ঐ-যে সেদিন পা-পিছলে হাঁটু-ছেলা হলে?”  
দেখনি বুঝি!! শিশির ঝর্ণা হয়ে জল ঢেলেছিল,  
বাতাস ভালোবাসার ফুঁয়ে জ্বালা জুড়িয়েছিল!  
শেষ পর্যন্ত।

এমন করেই হেঁটে হেঁটে পৌঁছে যাব হাঁটা পথের শেষ প্রান্তে,  
তারপর ছোট্ট এক লাফে, ঐ-পাড়ে, ও-পাড়ে, না-ফেরার দেশে;

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%9c%e0%a7%8d%e0%a6%af%e0%a7%8b%e0%a7%8e%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%be/#comments
