# পথের দিশা

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2019-03-25T07:54:40+00:00
- Updated: 2019-03-25T07:54:40+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/

---

মন বলে এদিক চল  
পরিস্থিতি সেদিক।  
এদিক ওদিক দুদিক মিলে  
জীবন দিক বেদিক!

উত্তরে দমকা হাওয়া,  
দক্ষিণে ঝড়  
পূর্বে চলে উজান ভাঁটি  
পশ্চিমে নিশ্চল।

এদিক ওদিক মন ছুটে যায়  
আমি টেনে ধরি,  
মাতাল হাওয়া পূবের কোণে  
আমি তর্পে মরি!

কোথায় আছে পথের দিশা  
কেউ জানে না হায়,  
পথ খুঁজে ক্লান্ত বিকেল  
আমি অসহায়!

মন বলে এদিক চল  
পরিস্থিতি সেদিক।  
কোনদিকে জীবন গড়ায়  
কোনটা যে সঠিক।

২১/১২/১৮

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b6%e0%a6%be/#comments
