# পথিকের ছায়া-জিরনো

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-11-09T05:47:05+00:00
- Updated: 2020-11-10T16:06:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8b/

---

 

অরণ্যতা নিয়ে হাঁটা পথে একটি সু-পুরুষ/সু-নারীর মত  
ক্রমাগত দাঁড়িয়ে থাকে একটি বৃক্ষ, পত্রালী শাখা বিস্তারে;  
হৃদয়বান/হৃদয়বতীর মত প্রচুর/প্রভূত পক্ষপাত পাখিদের প্রতি,  
সারাক্ষণের ডাকাডাকি কানাকানি কেউ না কেউ,  
কুয়াশা ভেজা পাতাদের গা-থেকে টুপটাপ গড়িয়ে পড়ে জল,  
জল পড়ে, পাতারা নড়ে না;  
হয়ত ফিরে-না-আসা পাখিদের দীর্ঘশ্বাস চুইয়ে পড়ছে।

সান্ধ্য-আঁধার নেমে এলে জোনাকিরা গল্পের আসর বসায়,  
সারিসারি প্রদীপ জ্বেলে, বিলাপ-হীন রূপ-রেখায়,  
ঝরো হাওয়া রুখে দাঁড়ানোর বিরল পাতারা আবার জাগে, সহজ-সবুজে,  
প্রতিবেশী পেশল বৃক্ষদের তোয়াক্কা না করে, নরম রোদে গা –মেলে,  
ধ্যানী-রহস্য –পথিকের অপেক্ষায়;

প্রশান্ত হৃদয়ে মুখ টিপে হেসেছিল (পথিক) ছায়া জিরনোতে,  
সেই একটিবার-ই।

ছবি নেটের।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%95%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%a8%e0%a7%8b/#comments
