# পথহীন নগরপথিক

- Author: [সাদিক মোহাম্মদ](https://sonelablog.com/author/sadiquemohammad/)
- Published: 2014-09-02T14:28:18+00:00
- Updated: 2014-09-02T14:28:18+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%95/

---

অবরোধ  
জলাবদ্ধতা  
খোঁড়াখুঁড়ি  
নোটিশ বোর্ডে নির্দেশিত ‘রাস্তা বন্ধ’

খোলা আছে কোনো পথ  
অন্ধগলি  
গোপন ঘুপচি  
ছায়ানিবিড় নির্জন আলপথ ?  
সড়ক ফুরিয়ে গেছে ধর্মধামে  
শ্রেণী-সংঘ  
রঙমহলের মায়াবী নেশায়  
কোথাও দখলি দেয়াল  
সুরক্ষিত দুর্গ  
খিল-আঁটা দরোজা প্রাচীর

আবদ্ধ পথে  
অক্লান্ত ঘুরে ঘুরে শ্রান্ত পথচারী  
কেবল ফুরিয়েছে জীবন  
মেলেনি সাধের দিশা  
প্রত্যাশার অনিন্দ্য গন্তব্য  
চোখ বোজার আশ্রয়

যে পথিক বানাতে পারেনি পথ  
এ নগর তার ঠিকানা হয়নি কোনোদিন

---

Comments: 6 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%b9%e0%a7%80%e0%a6%a8-%e0%a6%a8%e0%a6%97%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%95/#comments
