# পথভ্রষ্ট পথিক

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-11-19T01:00:02+00:00
- Updated: 2020-11-23T18:02:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%95/

---

 

কুহকের ধ্রুম্রজালে পথিক – পথ হারিয়েছো;  
রবির আলোকে যে-ই পথ কুড়িয়ে পেয়েছো-  
পেরেছো কি তারে ঐকান্তিক আপন করে নিতে?  
আজন্ম জোনাকির আলোয় পথ হেঁটেছো;  
চাঁদনী পসরে তবুও আলোর উত্তাপ খুঁজে ফিরেছো।  
নক্ষত্র রাশি খসে পড়ছে পালকের মত-  
নগ্ন-অন্তরিক্ষের শরীর বেয়ে বেয়ে।  
পথের রেখায় চরণ-চিত্র জেগে আছে অনাদিকাল;  
তবুও পথিক পথভ্রষ্ট নিজ ভুলে।  
পথের মাঝে পথ হারিয়ে পথকেই খুঁজছো অবিরত।

 

ছবি-গুগল

---

Comments: 24 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f-%e0%a6%aa%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%95/#comments
