# পতিসর,নওগাঁ ও রবীন্দ্রনাথ

Author: মেহেরী তাজ
Published: 2015-05-12
Category: ছবিব্লগ, ভ্রমণ
Tags: নওগাঁ, পতিসর, রবীন্দ্রনাথ
URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b8%e0%a6%b0_%e0%a6%a8%e0%a6%93%e0%a6%97%e0%a6%be%e0%a6%81-%e0%a6%93-%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%80%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a8%e0%a6%be/

আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে  
বৈশাখ মাসে তার হাটু জল থাকে…..

এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা। আমরা এই কবিতা প্রথম শ্রেণীর পাঠ্যবইয়ে পড়েছি এমন টাই ভাবছেন হয় তো অনেকেই। হ্যা ঠিক তাই। কিন্তু কাওকে যদি প্রশ্ন করা হয় এই কবিতা কবিগুরু কোথায় বসে লিখেছিলেন? অনেকেরই হয়তো উত্তরটা অজানা। তাদের জন্য এবং যারা জানেন তাদের জন্য এই কবিতাটা কবিগুরু “পতিসরে” বসে লিখেছিলেন।

তালগাছ একপায়ে দাঁডিয়ে  
সব গাছ ছাড়িয়ে  
উঁকি মারে আকাশে……..  
এই কবিতাটাও কবি “পতিসরে” বসেই লিখেছিলেন।

এখন কি ভাবছেন “পতিসর”আবার কি? আর এটি অবস্থিতই বা কোথায়??? এটি নওগাঁ জেলার আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের কালিগ্রাম পরগনার পতিসরে অবস্থিত কুঠিবাড়ি (কাছারি বাড়ি)। ১৮৯১ এর পর কবি তার এই কুঠিবাড়িতে বহুবার এসেছেন। এটি মূলত কবির পৈত্রিক সূত্রে পাওয়া জায়গা যেটাকে উনি কুঠির বাড়ি বা কাছারি বাড়ি বানিয়েছিলেন।  
কলকাতা থেকে বজড়া করে আত্রাইয়ের নাগর নদীর উপর দিয়ে তিনি ১৮৯১ সালের পরে বহুবার এসেছিলেন আমাদের এই পতিসরে। এখানে তিনি লাল টালি দিয়ে প্রতিষ্ঠা করেন একটা স্কুল যা এখনও চলমান। পতিসরে বসে কবি রচনা করেছেন অনেক কাব্য ও নাটক এবং বিদায় অভিশাপ, গোরা ও ঘরে বাহিরে উপন্যাসে অনেকাংশ। ছোট গল্পের মধ্যে প্রতিহিংসা, ঠাকুরদা, ইংরাজ ও ভারত বাসী প্রবন্ধ।  
গান ও লিখেছিলেন অনেক যেমন  
“তুমি সন্ধ্যার মেঘমালা  তুমি আমার নিভৃত সাধনা…  
” বধূ মিছে রাগ করোনা, তুমি নব রুপে এসো প্রানে……

মাঝে মাঝে খুব রোমাঞ্চিত হয় এই ভেবে যে এই কবিতা, এই গান, নাটক হয় তো আমাদেরই কাও কে ভেবে লেখা।কবি তার একান্ত কিছু সময় কাটিয়েছেন আমাদের এই ছোট্ট শহর টাতে। আমাদের দিয়ে গেছেন বলার মত একটা নাম। নওগাঁ পতিসর। উনি সর্বশেষ ১৯৩৭ সালে এসেছিলেন এখানে। এখন তার ব্যবহার্য সব কিছু পরে আছে আমাদের কাছে স্মৃতি হয়ে।  
সোনেলা ব্লগের সকল ব্লগার, পাঠাক,ও নাম না জানা, অচেনা মডুদের আমাদের প্রাণের শহর নওগাঁর পতিসরে আমন্ত্রণ রইলো।

এবার পতিসর কুঠিবাড়ির কিছু ছবি দেখিঃ  
[![11041641\_661776243927457\_8280885212644516490\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11041641_661776243927457_8280885212644516490_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11041641_661776243927457_8280885212644516490_n.jpg)**কুঠিবাড়ির প্রবেশদার**

[![11061273\_661776247260790\_1620061925857803448\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11061273_661776247260790_1620061925857803448_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11061273_661776247260790_1620061925857803448_n.jpg)**এটা দেখতে মাইকেল মধুসূদন দত্তের মত হলেও এটা আসোলে রবীন্দ্রনাথ ঠাকুর। যা পতিসরের কুঠির বাড়ির দড়জা পেরুলেই দেখা যাবে।**

[![10413289\_661776190594129\_4391937719694909626\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/10413289_661776190594129_4391937719694909626_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/10413289_661776190594129_4391937719694909626_n.jpg)**এই বজরা করেই রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে আত্রায় নদী র উপর দিয়ে আমাদের নওগাঁ জেলাই প্রবেশ করেছেন না জানি কত শত বার।**

[![10423927\_661776277260787\_3410912529049650742\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/10423927_661776277260787_3410912529049650742_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/10423927_661776277260787_3410912529049650742_n.jpg)**কবির বজড়া সদৃশ একটা কাঠের বজড়া কুঠির বাড়ির প্রবেশ দাড়ের বাম পাশে দর্শনার্থীদের জন্য রাখা আছে।**

[![10930109\_661776180594130\_6376211980362634225\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/10930109_661776180594130_6376211980362634225_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/10930109_661776180594130_6376211980362634225_n.jpg)**কবিগুরুর ব্যবহ্রত গ্লোব। যার সম্পূর্ণ টাই বাংলায় লেখা।**

[![11077223\_661776193927462\_2759395931408595773\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11077223_661776193927462_2759395931408595773_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11077223_661776193927462_2759395931408595773_n.jpg)**কবির পতিসরে ব্যবহ্রত খাট। না উনি অনেক লম্বা ছিলেন এই খাটটার মাঝের অংশ এখনও পাওয়া যায় নি।**

[![11233533\_661776223927459\_1414909355969262117\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11233533_661776223927459_1414909355969262117_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11233533_661776223927459_1414909355969262117_n.jpg)**বিশ্বকবির হাতের লেখা**

[![11141299\_661776290594119\_46637893383582992\_n](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11141299_661776290594119_46637893383582992_n.jpg)](http://sonelablog.com/wp-content/uploads/2015/05/11141299_661776290594119_46637893383582992_n.jpg)**কবির কিছু একান্ত কাটাকুটি**
