# পতন

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-09-22T15:05:25+00:00
- Updated: 2020-09-22T15:30:30+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8/

---

পূর্ণিমায় দুলে ওঠা চাঁদে আজ আলোর ঝলক,  
ফুল-পাখিদের কণ্ঠে কণ্ঠে প্রেয়সী সানাই।  
দূরের জঙ্গলে হায়েনার উল্লাস,  
লালসায় কাতর সবুজ ব-দ্বীপ।

এমন চাঁদ উঠেছে বহুবার আমাদের আকাশে  
হায়েনার শ্যেন দৃষ্টি পাঠিয়েছে যা সুদূর নির্বাসনে।  
গতকাল যার আলোয় ফুল ফুটেছিলো আমাদের গাঁয়  
তারও বসবাস আজ তারার দেশে।  
তাই আজ শিউরে উঠছে সভ্যতার তাবৎ শরীর,  
আকাশে বাতাসে মৃত্যুর সনদ।

পূর্ণিমার সর্বাঙ্গে তবে কিসের খবর?  
নতুন কোন রেনেসাঁর?নাকি আবার কোন নক্ষত্রপতন?আমাদের আগুনের থাবায় তারা হবে আরও কত চাঁদ!  
আমাদের লালসায় ভেসে যাবে আরও কত বর্ণিল সময়!

**———————————————**

---

Comments: 19 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%a8/#comments
