# পড়ন্ত বেলা

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-08-06T07:59:59+00:00
- Updated: 2020-08-06T08:58:46+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/

---

 

জীবনের পড়ন্ত বেলায়,  
শেষ বিকেলের রক্তাক্ত রঙের ছোঁয়া লেগেছে।  
সূর্য যখন পশ্চিমাকাশে ডুবে মরে তার ক্ষণিক আগে-  
পুরো আকাশে তার রক্ত ছড়িয়ে দেয়।  
আর জানিয়ে দেয় তার মৃত্যুর বার্তা সর্বস্তরে।  
প্রতীক্ষার প্রহর গুণে গুণে সূর্য আবার উদয় হয়,  
ভোরের আকাশে আলোর ঝলকানি নিয়ে।  
কিন্তু মানবজীবন আর ফিরে আসে না এ ধরায়-  
সে চিরতরে হারিয়ে যায় এ পৃথিবীর বুক থেকে।

রচনাকাল-১৯৯৮

---

Comments: 37 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be/#comments
