# পঙতি

- Author: [পাগলা জাঈদ](https://sonelablog.com/author/pagla-jayed/)
- Published: 2013-10-17T14:50:39+00:00
- Updated: 2013-10-17T14:50:39+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%99%e0%a6%a4%e0%a6%bf/

---

বিমুর্ত প্রহরে খুঁজে ফিরি বীভৎস গদ্যের তৎসম বিন্যাস  
ধাপের পরে ধাপ, অপেক্ষার আড়ালে অপেক্ষা  
হিস্টিরিয়া গ্রস্থ বাক্যেরা বশ মানতে নারাজ,  
আমার আঙুলে ষোড়শী তৃষ্ণা  
অভিধানের স্তন ঘাটতে থাকা তীক্ষ্ণ নখর পুরদস্তুর আদিম পুরুষ,  
বিধ্বস্ত সাহিত্যের আর্তঃচিৎকার,  
অতঃপর সাগর সঙ্গম।

আজ আমি জন্ম দিব পঙতি নামক বুক বিলাস।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%99%e0%a6%a4%e0%a6%bf/#comments
