# পঁচনের সুখ

- Author: [হালিম নজরুল](https://sonelablog.com/author/m-a-halim-nazrul/)
- Published: 2020-06-20T07:51:26+00:00
- Updated: 2020-06-20T08:59:09+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%81%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96/

---

 

উড়ে যাওয়া কাকের বিরতিহীন শোক সংবাদে  
বুড়িমার চোখ আওড়ায় গলিত মৃতদেহ।  
ভাগাড়ে শকুনের উলঙ্গ উচ্ছ্বাস,  
মধ্য দুপুরে সূর্য হারাবার শোক,  
গোলাপের বাগানে এমন  দুর্গন্ধ কিসের !

নাহ! কোন লাশ নেই, কোন জীবাশ্ব নেই,  
কতগুলো মানুষের অমানুষ হবার গন্ধ প্রকট।

দখল জয়ে দেখো কেমন শোক বিলায় অবলীলায়।  
হাটের পরে মাঠ, মাঠের পরে ঘাট,  
অতপর ওরা পৌঁছে গেল যোনীপথে।  
ওখানেও ওদের মৃত্যুর সুখ !  
ওখানেও ওদের পঁচন আনন্দ !

মরে যাবি মানুষ ? মরে যা।  
পঁচে যাবি মানুষ ! পঁচে যা।  
মৃত্যুর বদলে টেনে আন আতরের সুবাস।

***—————————————-***

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%aa%e0%a6%81%e0%a6%9a%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%81%e0%a6%96/#comments
