# নয়ন বিলাস

Author: সিকদার সাদ রহমান
Published: 2019-03-13
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%a8%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b8/

…………#নয়ন\_বিলাস…………

যে নয়নে চেয়েছিল সমগ্র শহর  
মুগ্ধ চয়নে কিছু বিমূর্ত বছর!  
কিছুটা কল্পনায় সাজানো বাগান  
মুহুর্ত গুলোয় এনে দিয়েছিল প্রান।

শুভ্রবসনে রক্তিম কারুকাজ  
ঘোমটা মাথায়……  
ঠোটে লেগে থাকা লাজ!

হয়নি বোঝা কোন ঋতুকাল  
হাওয়ায় আওড়ানো কেশে  
মন হয়েছে মাতাল।

সে নয়নে হয়নি কভূ  
সামান্য বিলাস,  
ছুঁয়ে তারে নাহি ধরি  
মনে বসবাস!

সে চোখের নেশায় ছিল  
কামুক আহবান।  
বুঝি নাই সে চাহনি  
আজ হয়েছে প্রমান।

সাবলিল চলায় ছিল  
সমুদ্রের ঢেউ,  
পিছু ফিরে চেয়েছিনু  
বোঝেনিতো সে ও!

#সিকদার\_সাদ\_রহমান  
০৯/০৫/২০১৮
